স্বরাষ্ট্রসচিবসহ দুজনের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার ও হজরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছেন বিগত চারদলীয় জোট সরকারের জ্বালানি উপদেষ্টা এবং আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে তিনি এ মামলা করেন।মাহমুদুর রহমান মামলার আরজিতে বলেছেন, ব্যবসায়িক কাজে ইতালি, গ্রিস ও নরওয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁকে একাধিকবার বাধা দেওয়া হয়েছে। এতে তাঁর ব্যবসায়িক ক্ষতি ও সামাজিক মর্যাদাহানি ঘটেছে।