স্বরূপকাঠিতে গণপিটুনিতে ডাকাত নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমুদরকাঠি ইউনিয়নের জুলুহার গ্রামে গতকাল রোববার রাতে গণপিটুনিতে একজন ডাকাত নিহত ও আরেকজন আহত হয়।স্বরূপকাঠি থানার উপপরিদর্শক (এসআই) অমর সিং জানান, ১০-১২ জনের একটি ডাকাত দল রোববার রাতে জুলুহার গ্রামের আউয়াল খানের বাড়িতে ডাকাতি করতে যায়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী ধাওয়া করে ডাকাত দলের সদস্য জাহাঙ্গীর ও সেলিমকে ধরে গণপিটুনি দেয়। এতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান এবং সেলিম গুরুতর আহত হন। আহত সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিত্সা করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সেলিম তাঁর বাড়ি ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় এবং জাহাঙ্গীরের বাড়ি রাজাপুর শহরে বলে জানিয়েছেন। সেলিম আরও বলেন, তাঁরা ভাড়ায় ডাকাতি করতে এসেছিলেন।