স্বর্গীয় সাজে কাশ্মীর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমাবাজি, হানাহানি, সহিংসতার কারণে খবরের শিরোনাম। অস্থিরতা যেন ভর করেছে ভূস্বর্গ কাশ্মীরে। তবে সম্প্রতি যারা কাশ্মীর ভ্রমণ করেছেন, তাঁরা মুগ্ধ হয়ে এর সৌন্দর্যকে বলছেন স্বর্গীয়।ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের টিউলিপ বাগান একবার অবলোকন করেছেন, তাঁদের ‘স্বর্গীয়’ শব্দটি উচ্চারণ করতেই হবে। তা না হলে উদ্বোধনের মাত্র তিন সপ্তাহের মধ্যে হাজার হাজার দর্শকের মন কাড়ত না বাগানটি। ধারণা করা হচ্ছে, এ বাগানটি পুরো এশিয়ার অন্যতম বৃহত্তম। কেবল টিউলিপ দিয়ে বাগান তৈরির প্রথম পরিকল্পনা করেন ভারতের বর্তমান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী গোলাম নবী আজাদ। ২০০৫ থেকে ২০০৮ সময়ের মধ্যে তিনি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন।নয়নাভিরাম গাছের সারি আর ফুল দেখে যে কারও চোখ জুড়িয়ে যায়। পুরো বাগান ধরে হাঁটতে হাঁটতে কারও শারীরিক ক্লান্তি এলেও বাগান দেখার সাধ ফুরোয় না সহজে। প্রতিদিনই ভারতের বিভিন্ন স্থান থেকে শত-সহস্র লোক মুগ্ধ হচ্ছে বাগানের সৌন্দর্যে। বর্তমানে এ টিউলিপ বাগানের অপরূপ শ্রী ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রকৃতি-প্রেমীদেরও বিমোহিত করছে। রয়টার্স।