স্বর্ণের দোকানে খুনের ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে স্বর্ণের দোকানের কর্মচারী উজ্জ্বল হত্যাকাণ্ডের ঘটনায় মানিক মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোনার জোগারপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মানিক মিয়ার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে লুট হওয়া ৩৪ ভরি স্বর্ণালংকার ও ১৬ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলো অনলাইনকে জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা পুলিশ নেত্রকোনার জোগারপাড়ে অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি উজ্জ্বলকে হত্যার কথা স্বীকার করেছেন।তাঁর ভাষ্যমতে, গত ২ ফেব্রুয়ারি রাত ১১টায় দক্ষিণ খান থানার আজমপুর কাঁচাবাজার-সংলগ্ন হাজি হালিম মার্কেটের গোল্ড কিং জুয়েলার্সে তিনি ঢোকেন। সে সময় কর্মচারী উজ্জ্বল চন্দ্র দে (২৫) ছাড়া আর কেউ দোকানে ছিলেন না। মানিক দোকানের শাটার নামিয়ে উজ্জ্বলকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর দোকান থেকে ৩৪ ভরি স্বর্ণালংকারসহ ১৬ হাজার টাকা লুট করে নেত্রকোনার জোগারপাড়ে আত্মগোপন করেন তিনি।