স্বল্প ব্যয়ে সর্বোত্তম চিকিৎসা পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের অসুস্থ মানুষের যাতে চিকিৎসার জন্য ঢাকা বা কলকাতায় দৌড়াতে না হয়, এ জন্য এখানে সব ধরনের রোগের চিকিত্সার সুবিধা থাকবে। দক্ষিণাঞ্চলের মানুষ যাতে স্বল্প ব্যয়ে সর্বোত্তম চিকিত্সাসেবা পায়, সে ব্যবস্থাও করা হবে।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আ ফ ম রুহুল হক এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের হাতের কাছে পৌঁছে দিতে শুধু সাতক্ষীরায় নয়, দেশে এ ধরনের আরও তিনটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। এসব কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হবে। প্রকল্পের মাধ্যমে তাদের হাতে-কলমে সবকিছু দেখানো হবে। সাতক্ষীরা শহরের বাঁকাল এলাকায় মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ৮৬ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের কাজ শুরু করা হলো। আশা করছি, এক বছরের মধ্যে এ কাজ শেষ করে এখানে শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে। তিনি বলেন, ২০১১-১২ শিক্ষাবর্ষে ইতিমধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে। শহরের একটি ভাড়া বাড়িতে তারা কলেজ করছে। সম্প্রতি প্রথম ব্যাচের একটি পরীক্ষা শেষ হয়েছে।সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ এস জেড আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ শেখ মুজিবুর রহমান, সাংসদ আব্দুর জব্বার প্রমুখ।