স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ফেরদৌস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন ফেরদৌস। শাহরিয়ার কবিরের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করছেন নূর-এ-আলম। ছবির কাহিনি সম্পর্কে ফেরদৌস বলেন, ছবিটির ব্যাপ্তি ১৮ মিনিট। বড়দিনের আগে মধ্যবিত্ত পরিবারের এক সৎ, আদর্শবান বাবা এবং তার ছেলের বড়দিনকে জড়িয়ে যে স্বপ্ন, তা-ই ফুটিয়ে তোলা হবে ছবিতে। ছবিতে আরও অভিনয় করবেন রোমানা। ফেরদৌস বলেন, ‘শাহরিয়ার কবিরের গল্পটি আমাকে খুব টেনেছে। তা ছাড়া স্বল্প কিংবা পূর্ণদৈর্ঘ্য যেটাই বলেন—ভালো উদ্যোগের সঙ্গে আমি সব সময়ই থাকার চেষ্টা করি।’