স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক এই শহরে। এটি লিখেছেন সুস্ময় সুমন। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রিজওয়ান আহমেদ ও রেদওয়ান খন্দকার। এতে অভিনয় করছেন জ্যোতিকা জ্যোতি। কথা হলো তাঁর সঙ্গে।‘এই শহরে’ নাটকটি নিয়ে কিছু বলুন।এই শহরে তো অসংখ্য পরিবারের বাস। কিন্তু কিছু পরিবার একেবারেই ব্যতিক্রম। এসব পরিবারের মানুষও অদ্ভুত স্বভাবের। মানবিক মূল্যবোধ নেই বললেই চলে। বাবা নেই। মায়ের কথার কোনো গুরুত্ব নেই। সবাই যে যার মতো চলছে। আমি একটু প্রতিবাদী। পরিবারের কারও অন্যায় কিংবা আপত্তিকর আচরণ সহ্য করতে পারি না। মুখের ওপর বলে ফেলি। ব্যক্তিগত জীবনে আমি এ রকম না। কিন্তু এই নাটকে কাজ করার পর থেকে এটা আমার স্বভাবে পরিণত হয়েছে।এটিএন বাংলার ‘মতিঝিল কমার্শিয়াল এরিয়া’ ধারাবাহিকের কাজ কোথায় করছেন?নাটকের গল্পটি মতিঝিল বাণিজ্যিক এলাকাকে ঘিরে, কিন্তু নাটকটির কাজ করছি উত্তরা আর পান্থপথের শুটিং হাউসে। উচ্চবিত্ত পরিবারের গল্প। এই পরিবারটিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হয়। আমি নিজেও সেই ষড়যন্ত্রের অংশ হয়ে যাই। একটি চক্র এই পরিবারের ছেলে মিলন আর আমাকে ঘিরে ষড়যন্ত্রের জাল তৈরি করে। একসময় আমাকে আর মিলনকে ঘিরে নানা জটিলতা তৈরি হয়।এবার ঈদের জন্য তৈরি আপনার কোন কাজটি ভালো লেগেছে?কাজ হিসেবে যদি বলি, তাহলে অবশ্যই এটিএন বাংলায় প্রচারিত দাদামশাই টেলিছবির কথা বলব। পরিচালক সালাহউদ্দিন লাভলু। তিনি অভিনয়ও করেছেন। আন্তর্জাতিক রাজনীতির একটা ব্যাপার ছিল এখানে। তিস্তার পানি বণ্টনের ব্যাপারটি চমৎকারভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বৈশাখী টিভির ধারাবাহিক নাটক হাঁটাবাবা মনে হয় অনেকেই দেখেছেন। অনেক দর্শকের কাছ থেকে নাটকটির কথা শুনেছি। একেবারেই হালকা গল্প। আর কী করছেন?একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছি। পাঁচ মিনিটের, নাম কাঠগোলাপ। গল্পটি চমৎকার। মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যেই পরিচালক বিপ্লব অনেক বড় একটা ব্যাপার তুলে ধরতে চেয়েছেন। ডেইলি স্টার পত্রিকার কোনো প্রতিযোগিতার জন্য ছবিটি তৈরি হয়েছে।