স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগ আজ বৃহস্পতিবার স্বল্প ও মাঝারি পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। দেশটির কাশান শহরে সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। ইরানের টেলিভিশন প্রেসটিভির খবরে বলা হয়, সেনাবাহিনীর রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সদস্যদের প্রস্তুতি ও প্রতিরক্ষাসামর্থ্য বাড়াতে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দুটি হলো নাজেত-১০ ও ফজর-৫। এগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।ফজর-৫ স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র। এটি সর্বোচ্চ ৭৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নাজাত-১০ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি প্রায় ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ৯ মার্চ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে তিন দিনের সামরিক মহড়া শুরু করে ইরানের সেনাবাহিনী।