স্বল্পোন্নত দেশগুলোকে দ্রুত জলবায়ু তহবিল সরবরাহে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সক্ষম করে তুলতে মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড গঠন এবং তাদের মধ্যে দ্রুত তহবিল সরবরাহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা (স্বল্পোন্নত দেশগুলো) খুব কম মাত্রায় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছি। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।’ খবর বাসস।আজ সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৬৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ কোরিয়ার সংদো কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠান হয়। খবর বাসস।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ভিডিও প্রযুক্তির মাধ্যমে এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং উন-চান, ভানুয়াতুর প্রধানমন্ত্রী এডওয়ার্ড নাতাপেই, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নোয়েলিন হেইজার ও এসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি বক্তব্য দেন।অধিবেশনের প্রতিপাদ্য ছিল ‘এড্রেসিং চ্যালেঞ্জেস ইন দি এচিভমেন্ট অব দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস: প্রমোটিং এ স্টেবল অ্যান্ড সাপোর্টিভ ফিনান্সিয়াল সিস্টেম অ্যান্ড গ্রিন গ্রোথ।’শেখ হাসিনা উন্নয়ন সহযোগীদের প্রতি স্বল্পোন্নত দেশগুলোর জন্য তাদের অঙ্গীকার পূরণে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোয় স্বল্পোন্নত দেশগুলো থেকে পর্যাপ্ত প্রতিনিধি রাখার দাবি জানান।শেখ হাসিনা বলেন, সহায়তার পরিমাণ ও মান উন্নয়নে আরও অনেক কিছু করা প্রয়োজন, এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর উত্পাদনশীল খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি প্রয়োজন। এতে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।প্রধানমন্ত্রী মুক্ত বিশ্ব বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে উন্নয়নশীল, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর অসন্তোষ অবশ্যই নিরসন করতে হবে।নীতির অগ্রাধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী দারিদ্র্য, ক্ষুধা, অসুস্থ ও নিরক্ষরতামুক্ত সমাজ গঠনে জনগণকে সমান ও ক্ষমতায়নের লক্ষ্যে ‘জনগণের জন্য বিনিয়োগের’ ওপর গুরুত্বারোপ করেন।