স্বাচিপ থেকে মনিলাল আইচকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ সমর্থিত চিকিত্সক সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য মনিলাল আইচকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার স্বাচিপের দপ্তর সম্পাদক চিত্তরঞ্জন দাসের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এবং মহাসচিব এম ইকবাল আরস্লান এক যুক্ত বিবৃতিতে মনিলাল আইচের বিরুদ্ধে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন, শৃঙ্খলা ও নৈতিকতাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ আনেন। তাঁরা মনিলাল আইচের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। মনিলাল আইচকে কেন্দ্রীয় কমিটির সদস্যের পাশাপাশি প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।