স্বাচিপ নেতার ওপর হামলায় ছাত্রাবাসে ভাঙচুর, আটক ৫
রাজশাহী মেডিকেল কলেজে গতকাল রাতে স্বাচিপের এক নেতার ওপর হামলাকে কেন্দ্র করে দুটি ছাত্রাবাস এবং ছাত্রলীগের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ১২ জনকে আটক করলেও পরে সাতজনকে ছেড়ে দিয়েছে। ছাত্রাবাস থেকে পিস্তল, রিভলবার, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।হামলার শিকার মুহিবুল অভিযোগ করেন, স্থানীয় ছাত্রলীগের কর্মীরা গতকাল রাত ১০টার দিকে তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় তাঁর সমর্থক ছাত্রলীগের কর্মীরা কলেজের দুটি ছাত্রাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায়।পুলিশ রাতেই হোস্টেল দুটিতে তল্লাশি চালিয়ে ১২ জনকে আটক করে। পরে পাঁচজনকে আটক রেখে বাকি সাতজনকে ছেড়ে দেয়। এ সময় পুলিশ হোস্টেল থেকে রিভলবার, পিস্তল, গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।এ ঘটনায় নগরের রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। এতে মুহিবুল হাসানসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে।