স্বাদ বদলের পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারে রোজকার ছোলা বুট, মুড়ি, পেঁয়াজু আর ঘুগনি খেতে খেতে বুঝি পেটে চড়া আর জিহ্বায় ছাতা ধরে গেল? তাহলে এবার ভিন্ন কিছু মুখে চড়ানো যাক! কিন্তু সেই ভিন্ন কিছুটাই বা কী? শহরে তো খাবারের দোকান আর রেস্তোরাঁর অভাব নেই। খাবারের পদেরও কমতি নেই কোনো। তাহলে এত বাছাবাছি করবেনটা কী করে? আপনার সেই বাছাবাছির কাজটা সহজ করতে শহর ঘুরে ভিন্ন রকম কিছু পদের খবর এনেছেন কাওছার শাকিলখাজানাছুপা রুস্তম নামের মধ্যেই কেমন একটা রহস্যময়তা। খেতে না জানি কেমন। এমনটাই মনে হতে পারে খাজানার ছুপা রুস্তম কাবাবের নাম শুনলে। গুলশান ২ নম্বরে এই ভারতীয় খাবারের রেস্তোরাঁটি বরাবরের মতো এবারও ইফতারের নানা আয়োজন নিয়ে হাজির হয়েছে। এর মধ্যে ছুপা রুস্তম কাবাবের কথা এখন মানুষের মুখে মুখে। খাসির মাংসের কিমার সঙ্গে নানা রকম মসলা মিশিয়ে তৈরি করা হয় কাবাবের প্রথম স্তর। এর সঙ্গে দেওয়া হয় টমেটো, লাল-হলুদ মরিচ আর ক্যাপসিকামের ছোট ছোট টুকরো। প্রথম স্তরের কাবাবের ভেতরে লুকানো থাকে আরেক পরত কাবাব। মুরগির মাংসের মসলা মাখানো টুকরো দিয়ে তৈরি হয় এই দ্বিতীয় স্তরটি। পাঠক, জেনে রাখুন, ছুপা রুস্তম কাবাবের খাসির কিমার আড়ালে লুকিয়ে থাকা এই মুরগির টুকরোগুলোই আসলে ‘রুস্তম’। আর খাসির কাবাবের আড়ালে লুকিয়ে থাকে বলেই এর নাম ছুপা রুস্তম। একই শিকের ভেতরে থাকে দুই রকমের কাবাব। তাই এ কাবাবে কামড় দিয়ে দুই রকম কাবাবের স্বাদই মেলে। এক শিক ছুপা রুস্তমের দাম ৫৫০ টাকা। মাটন দাম বিরিয়ানি খাজানার ইফতার আয়োজনে আরেকটি দুর্দান্ত পদের নাম মাটন দাম বিরিয়ানি। এই বিরিয়ানির রেসিপি দিয়েছেন ভারতের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুর। দারুণ সুগফন্ধ বাসমতী চাল, খাসির মাংস আর নানা রকম মসলা দিয়ে রাঁধা হয় মাটন দাম বিরিয়ানি। প্রতি বক্সের দাম পড়ে ৫০০ টাকা।কেএফসিটোস্টেড টুইস্টার কেএফসির মেন্যুতে নতুন এসেছে টোস্টেড টুইস্টার। আর এসেই একেবারে হইচই ফেলে দিয়েছে। ময়দার এক ধরনের রুটির মাঝখানে মচমচে করে ভাজা মুরগির বুকের মাংস, সবুজ তরতাজা লেটুসপাতা, লাল লাল টমেটোর টুকরো আর মেয়োনেজ দিয়ে গোল করে পেঁচিয়ে দেওয়া হয়। ভেতরে এত রঙের ছড়াছড়ি দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর খেতে তো অবশ্যই সুস্বাদু। তাই ইফতারের স্বাদে সামান্য একটু বদল আনতে একটা টোস্টেড টুইস্টার চেখে দেখতে পারেন অনায়াসে। দাম পড়বে ২৭০ টাকা।ক্যাপিটালমুরগি মুসাল্লাম নবাব বাড়ির হেঁশেলের মুরগি মুসাল্লামও বেইলি রোডের ইফতার বাজারে নিয়ে এসেছে ক্যাপিটাল। বেশ বড়সড় মুরগি দিয়ে তৈরি হয় এ পদ। আস্ত মুরগির দাম পড়বে ৩০০ টাকা। চিজরোল অষ্টগ্রামের পনির, আলুবোখারা আর ময়দার মিশেলে তৈরি হয় চিজ রোল। ঝাল-মিষ্টি ইফতারের সঙ্গে একটু টক-নোনতা স্বাদ যদি পেতে চান, তাহলে চিজ রোল নিতে পারেন চোখ বুজে। প্রতি পিস ৬০ টাকা। তালের বড়া ঘরে যদি না বানান, তো তালের বড়া এ শহরে সহজে কোথাও মিলবে না। ইফতারে দুটো তালের বড়া মুখে দিতে চাইলে সোজা চলে যান বেইলি রোডে, ক্যাপিটালের ইফতার বাজারে। সেখানে টাটকা ভাজা তালের বড়া মিলছে ২০০ টাকা কেজি দরে।সুইসচিকেন কাবাব বেইলি রোডের সুইসে কেক-পেস্ট্রি তো আছেই, এর সঙ্গে রমজানের মেন্যুতে যোগ হয়েছে ‘চিকেন কাবাব’। মুরগি আর টমেটো কাঠিতে গেঁথে তেল, মসলা মাখিয়ে ওভেনে বেক করা হয়। তাতেই হয়ে যায় সুদৃশ্য ও সুস্বাদু চিকেন কাবাব। প্রতি পিসের দাম ৫০ টাকা।হেরিটেজআতশি কাবাব গুলশান-২-এর ১০৯ নম্বর রোডের হেরিটেজকে সবাই চেনে টমি মিয়ার রেস্তোরাঁ হিসেবে। বাংলাদেশের বিখ্যাত শেফ টমি মিয়ার রেসিপিতেই রান্না হয় এখানকার সব খাবার। ভিন্ন ধরনের বেশ কয়েকটি পদ পাওয়া গেল এখানে। আমিষের ভক্ত যাঁরা, তাঁদের জন্য এখানে আছে দুর্দান্ত সব কাবাব। এর মধ্যে আতশি কাবাবের কথা বলতেই হয়। আতশি কাবাব হচ্ছে মুরগির পাখনার মাংস দিয়ে বানানো টক-মিষ্টি কাবাব। কাজু বাদাম বাটা, পনির, টকদই, ক্রিম—এসব দিয়ে মুরগির মাংস মেখে তন্দুরিতে ভাজা হয়। এক টুকরো কাবাবের দাম ৭৫ টাকা।হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাবটা বেশ দুর্লভ। পালংশাক বাটা, মরিচ, ধনেপাতা, লেবু, রসুন, পুদিনাপাতা আর টকদই দিয়ে প্রথমে গ্রিন সস বানানো হয়। এরপর তাতে মুরগির মাংস চুবিয়ে রেখে সেটা তন্দুরিতে ফেলে পোড়ানো হয়। প্রতি টুকরোর দাম ৯৫ টাকা।লাবড়া আর আলুর দম আমিষ যাঁরা খুব একটা খেতে চান না, তাঁদের জন্য নিরামিষের পদও আছে হেরিটেজের মেন্যুতে। দম আলু আর লাবড়া। দুটোই নিরামিষ ও খুবই সুস্বাদু। দুটোরই দাম বাক্সপ্রতি ১০৫ টাকা। পরোটা কিংবা নানের সঙ্গে খাওয়ার জন্য দারুণ উপযোগী এ পদ দুটো।কয়লাচিকেন বাররা তেজগাঁও-গুলশান লিংক রোডের কয়লায় কাবাবের নতুন বেশ কয়েকটি পদ উঠেছে। এর মধ্যে চিকেন বাররার কথাটা আলাদা করে বলতেই হয়। জায়ফল, জয়ত্রী আর মেথিপাতার সঙ্গে টকদইয়ের মিশ্রণে মুরগির মাংস চুবিয়ে তন্দুরিতে ভেজে বানানো হয় চিকেন বাররা। এক টুকরোর দাম ১০০ টাকা। আলু তন্দুরি আলুর ভেতরে পনির, মটরশুঁটি আর নানা রকম মসলা দিয়ে তন্দুরির ভেতরে ভেজে বানানো হয় আলু তন্দুরি। দাম ৫০ টাকা।শিরমাল দুধের সঙ্গে ময়দা, ডিম, মাওয়া আর এলাচির গুঁড়া মিশিয়ে, ছাঁচে ফেলে বানাতে হয় শিরমাল রুটি। প্রতিটি রুটির দাম পড়বে ৭০ টাকা।ফখরুদ্দিনচিকেন চাপ বিরিয়ানি খাইয়ে মানুষের মন জয় করে ফেলেছে ফখরুদ্দিন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট। এই বিরিয়ানি নিয়ে কিছু বলা মানেই তাই চর্বিতচর্বণ। এর চেয়ে বরং ভিন্ন কিছু পদের খবর দেওয়াই ভালো। চিকেন চাপের কথাই বলা যাক। মুরগির বড় মাংসের টুকরো নানা রকম মসলা আর টকদই মাখিয়ে তেলে ভাজা হয়। প্রতি পিসের দাম পড়বে ৮০ টাকা।মুঠিয়া কাবাব গরুর মাংসের সঙ্গে মসলা আর নারকেল মিশিয়ে এ কাবাবটা খেতে খানিকটা মিষ্টিই। একটির দাম ২৫ টাকা।গরুর সাসলিক গরুর মাংস দিয়ে সাসলিক বানানো হয়েছে—এটা খুব একটা নজরে পড়ে না। ইফতারের ভিন্ন পদ খুঁজতে গিয়ে গরুর সাসলিক চোখে পড়ল এখানে। দাম ৫০ টাকা।কড়াই গোশতকড়াই গোশত নামের সঙ্গে তালমিল রেখে ‘কড়াই গোশত’ নামের পদটি নিয়মিত তৈরি করে ধানমন্ডির এ রেস্তোরাঁটি। এবারের রমজানেও এর ব্যত্যয় ঘটেনি। ইফতারের পদ হিসেবে কড়াই গোশত পাওয়া যাচ্ছে এ রেস্টুরেন্টে। হাড্ডি ছাড়া গরুর মাংস নানা রকম মসলা দিয়ে শুকনো ভুনা করা হয়। তার সঙ্গে থাকে সেদ্ধ ডিম। এক কড়াইয়ের দাম ১৯০ টাকা।ডিমের মালপোয়া পেঁয়াজ-মরিচে মাখা সেদ্ধ আলুর ভর্তা ভাজা ডিম দিয়ে মুড়ে দিয়ে বানানো হয় ডিমের মালপোয়া। প্রতিটির দাম ৩০ টাকা।ইলিশ সস গোটা ইলিশ মাছ, ফিশ সস আর পেঁয়াজের কুচি দিয়ে রান্না করা। খেতে খুবই সুস্বাদু। একটা ইলিশ সসের দাম নেওয়া হয় ২৫০ টাকা।