স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জেরুজালেমের ক্যাথলিক চার্চ
যিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেমে এক শোভাযাত্রায় রোমান ক্যাথলিক চার্চের প্রধান ফুয়াদ তাওয়াল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তাঁর অবস্থান ব্যক্ত করেছেন।ফুয়াদ বলেন, এ বছরের বড়দিনে আমাদের প্রভু যিশু খ্রিস্টের জন্মদিনের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের জন্মের উত্সব হিসেবেও উদযাপিত হবে।গত নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটাভুটিতে ‘ভোটহীন পর্যবেক্ষক রাষ্ট্রের’ মর্যাদা পায় ফিলিস্তিন। ফুয়াদ জেরুজালেমের গির্জা ‘চার্চ অব ন্যাটিভিটি’তে মধ্যরাতের জমায়েতে নেতৃত্ব দেবেন। এই গির্জাটিকে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মস্থান বলে মনে করে। এটি ফিলিস্তিন কর্তৃপক্ষ শাসিত পশ্চিম তীরে অবস্থিত।চলতি বছরের জুনে গির্জাটি আনুষ্ঠানিকভাবে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়। ফিলিস্তিনও চলতি বছরে ইউনেসকোর পূর্ণ মর্যাদা পায়।জর্দানে জন্মগ্রহণকারী এ গির্জা প্রধান জেরুজালেমের প্রাচীন শহর থেকে বেথেলহেম পর্যন্ত একটি প্রতীকী শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তাঁরা ইসরায়েলিদের নির্মিত পৃথকীকরণ দেয়াল এবং বিভিন্ন চেকপয়েন্ট দিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে হাজার হাজার দর্শনার্থী, তীর্থযাত্রী ও যাজকেরা দেখা করেন।