স্বাধীন বাংলাদেশে শিশুরা বড় হবে স্বাধীন সত্তা নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলাদেশে শিশুরা বেড়ে উঠবে তাদের স্বাধীন সত্তা নিয়ে। স্বাধীন বাংলাদেশে অন্যায়, অত্যাচার আর নিপীড়ন থেকে প্রতিটি শিশু যেন মুক্তি পায়; তাদের জন্য সরকার সুন্দর সমাজ গড়তে চায়। আজ শুক্রবার সকাল নয়টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, শিশুদের জন্য এমন একটি সমাজ গড়তে হবে, যাতে তাদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটে। তারা যাতে দেশ পরিচালনার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে। ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েরা যাতে বিনা পয়সায় শিক্ষা গ্রহণ করতে পারে, সরকার সেই উদ্যোগ নিচ্ছে বলে তিনি জানান। তিনি শিশুদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলার পরামর্শ দেন।প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সত্যিকারের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।সমাবেশে রাজধানী ও আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিশু-কিশোররা কুচকাওয়াজ, মার্চপাস্ট ও শরীরচর্চা করে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানায়। অনুষ্ঠানে ঢাকার জেলা প্রশাসক জিল্লুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।