স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় গত শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে পাঁচটি ভ্রাম্যমাণ সাংস্কৃতিক দল দেশের বিভিন্ন জেলায় যাত্রা শুরু করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এই প্রথমবারের মতো সারা দেশে এ ধরনের ভ্রাম্যমাণ অনুষ্ঠান আয়োজন করতে করেছে। শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী উপস্থিত থেকে ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।