প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনাথে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ-সিলেট আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শুভা আক্তার। সংগঠনের সভাপতি কামাল আহমেদ মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফখরুল ইসলাম খান, মফিজ উদ্দীন আহমদ, রফিকুল ইসলাম, কলি আচার্য ও নাসির উদ্দিন।