স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আজ শনিবার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের কাস্টমস সূত্র জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় হিলি স্থলবন্দরে সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে বন্দরে পণ্য ওঠানামার কোনো কাজ হয়নি। তবে কাল রোববার সকাল থেকে বন্দরে পুরোদমে কাজ শুরু চলবে। এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।