স্বাধীনতা দিবসের আগেই যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের আগেই গোলাম আযমসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংগঠনের এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী চক্র স্বাধীনতার পর থেকে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এ দেশ স্বাধীন হলেও পাকিস্তানের প্রতি এ চক্রের ভালোবাসার টান এখনো আছে। এ চক্রটি কখনোই এ দেশের উন্নয়ন ও সমৃদ্ধি চায়নি। গোলাম আযমসহ চিহ্নিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে তাদের মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পন্ন করাই এ চক্রান্ত থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেত্রী নাসিমা আক্তার লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কবিতা কণ্ঠের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। বাসস।