স্বাধীনতা দিবসের নাটকে ডলি জহুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘মেডেল’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। নাটকটি রচয়িতা কাজী মোরশেদ। ‘মেডেল’ পরিচালনা করেছেন শফিকুল ইসলাম।নাটকে ডলি জহুরের চরিত্র আনোয়ারা বিবি সবার কাছে ‘আনু বিবি’ নামেই পরিচিত। ছেলে স্বাধীন, বউ পারুল আর একমাত্র নাতি দুর্জয়কে নিয়েই বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধার সংসার। স্বাধীন একটি ওষুধের দোকান চালায়। তাঁর একমাত্র ছেলে দুর্জয় পড়ে ক্লাস ওয়ানে। ছোট্ট দুর্জয়ের বায়নায় আনু বিবি তাঁর মুক্তিযোদ্ধা স্বামীর গল্প শোনান। সবাই তন্ময় হয়ে শোনে এই পরিবারের প্রধান ব্যক্তির মুক্তিযুদ্ধে গিয়ে হারিয়ে যাবার গল্প। আনু বিবির বলা গল্পে উঠে আসে মুক্তিযোদ্ধাদের গভীর দেশপ্রেম, দেশের জন্য হাসতে হাসতে জীবন বিলিয়ে দেওয়ার এক বীরগাথা। স্কুলে ছবি আঁঁকা প্রতিযোগিতায় প্রথম হয়ে মেডেল নিয়ে বাড়ি ফেরে দুর্জয়। বাড়ি ফিরে দুর্জয় মেডেলটা তুলে দেয় দাদি আনু বিবির হাতে। যেই ছবিটা একে দুর্জয় ফার্স্ট হয় সেই ছবি দেখে সবাই অবাক হয়ে যায়। এ নাটকে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার, সানসি প্রমুখ।