স্বাধীনতা পদক পাচ্ছেন আট বিশিষ্ট ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৩ সালের স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।স্বাধীনতা পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন: ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠকারী ও স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক এম এ হান্নান (মরণোত্তর), চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা পালনকারী ও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ চট্টগ্রাম জেলার তদানীন্তন পুলিশ সুপার মো. সামসুল হক (মরণোত্তর), জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ১৯৭২ সালের শুরুতে ঢাকার মিরপুর মুক্ত করতে বিশেষ ভূমিকা রাখা ডা. মো. মোশারফ হোসেন, ভারতে প্রায় চার হাজার মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করা ও তাঁদের দেহাবশেষ দেশে আনার ক্ষেত্রে ভূমিকা রাখা লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।মনোনীত অপর তিনজন হলেন: মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ স্বদেশ রঞ্জন বোস (মরণোত্তর), সংস্কৃতিতে প্রখ্যাত সুরকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সত্য সাহা (মরণোত্তর) এবং গবেষণা ও প্রশিক্ষণে কৃষিবিদ মোহাম্মদ আবদুল হামিদ মিয়া।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পদক দেবেন।