স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র: হাক্কানী পাবলিশার্সকে দেওয়া আদেশ ৩০ মে পর্যন্ত স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ সরবরাহে হাক্কানী পাবলিশার্সকে কার্যাদেশ দেওয়া সংক্রান্ত আদেশের কার্যকারিতা ৩০ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আজ বুধবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, হাক্কানী পাবলিশার্সকে কার্যাদেশ দেওয়া সংক্রান্ত আদেশের কার্যকারিতা ৩০ মে পর্যন্ত স্থগিত করে ওই দিন নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন আদালত।আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহে হাক্কানী পাবলিশার্সের পক্ষে প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয় থেকে আইনগত মতামত দেওয়া হয়। গত ২৫ এপ্রিল দেওয়া হাইকোর্টের রায়ে তা বাস্তবায়ন করতে বলা হয়। তথ্য মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ৩০ মে পর্যন্ত স্থগিতাদেশ দিয়ে নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির দিন নির্ধারণ করেন।