স্বাধীনতাবিরোধীদের পাশে থাকবে না ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী বলেছেন, ‘যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধী ছিল, তাদের ভারত সরকার কখনো সমর্থন দেবে না। এটা আমার বক্তব্য নয়, ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বক্তব্য।’ আজ বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে সন্দীপ চক্রবর্তী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য যেসব বিদেশি বন্ধুকে বাংলাদেশ সরকার সম্মাননা দিচ্ছে, তার প্রশংসা করে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ভারতে বাংলাদেশ সরকারের এই উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে।