স্বাধীনতার ঘোষক প্রশ্নে আদালতের রায় জনগণ মানবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ঘোষক প্রশ্নে আদালতের রায় জনগণ মেনে নেবে না। জিয়াউর রহমানই স্বাধীনতার প্রকৃত ঘোষক। তা ছাড়া শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক—এমন কোনো তথ্য-প্রমাণ এখন পর্যন্ত আওয়ামী লীগ বা সরকার জনগণের সামনে উত্থাপন করতে পারেনি।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। এক মাসেরও বেশি সময় পর খোন্দকার দেলোয়ার গতকাল বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নিলেন। সিঙ্গাপুরে চিকিত্সা শেষে তিনি ৯ মার্চ দেশে ফেরেন।যৌথ সভায় স্বাধীনতা দিবস পালনের জন্য সাত দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করবে।সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন, নাম বদলের মাধ্যমে সরকার ধোয়া-মোছার ইতিহাস তৈরি করতে যাচ্ছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, সরকারের কর্মকাণ্ডের কারণে গণতন্ত্র হুমকির মধ্যে পড়েছে। কোনো কারণে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হলে এর দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।বিএনপি মহাসচিবের সভাপতিত্বে যৌথ সভায় দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।