স্বাধীনতার পর আড়াই লাখ নারী শ্রমিক বিদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে দুই লাখ ৫৭ হাজার ৮৮০ জন নারী শ্রমিক বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে বর্তমান সরকারের মেয়াদে গেছেন এক লাখ ৩৪ হাজার ১৪৫ জন। আজ রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সরকারি দলের তহুরা আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় ৯ জুন পর্যন্ত বনায়ন খাতে ১৯৮ জন কর্মী পাঠানো হয়েছে। জেলাওয়ারি এ কর্মী পাঠানো হয়েছে। প্রথম ধাপে পাঠানো হয় ঢাকা জেলার ৩৬, গাজীপুরের ৩৭, মানিকগঞ্জের ৫৬, নারায়ণগঞ্জের ২৯, ব্রাþণবাড়িয়ার ৪, কুমিল্লার ৯, চাঁদপুরের ৩, চট্টগ্রামের ৩ এবং কক্সবাজারের ২১ জন কর্মী। পরবর্তী সময় অন্য জেলা থেকে আরও কর্মী পাঠানো হবে।বিএনপি দলীয় সাংসদ এ বি এম আশরাফউদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন (টিসিবি) আসন্ন রমজানে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করবে। দুই হাজার ৯৮৪টি ডিলারের মাধ্যমে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর সরবরাহ করা হবে।