স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে কর্মসূচি দেবে না বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে ১২ মার্চ বিএনপি কোনো কর্মসূচি দেবে না। আজ শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে মাহবুব উল আলম হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও গণতন্ত্রকে নস্যাত্ করতে বিএনপি যে ষড়যন্ত্র করছে, জনগণ তা বাতিল করে দেবে। তিনি দলের নেতা-কর্মীদের ৭ মার্চের গণ-র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানান।