স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান বা আওয়মী লীগ নয়।আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তরিকুল ইসলম এ কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, এই সরকারের শাসনামলে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস হচ্ছে একমাত্র আওয়ামী লীগের, এতে আর কারও অংশ নেই। আজ যাঁকে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক-একদলীয় ইতিহাস তৈরি করছে, সেই মুজিবকেও তৈরি করেন মওলানা ভাসানী।তরিকুল ইসলাম দাবি করেন, ‘১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যাওয়ার পর মওলানা বলেছিলেন, ‘ওরা আসেনি।’ সেদিন থেকে বাংলার স্বাধীনতা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মওলানা ভাসানী বাংলার স্বাধীনতার ঘোষণা দেন।’ আজ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস লোপাট করে নিজেদের মতো তৈরি করছে বলেও তিনি অভিযোগ করেন।তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের চরিত্রই এমন। তারা তাজউদ্দীন আহমদ, ইউসুফ আলী, আতাউল গণি ওসমানী ও মেজর জলিলের অবদানকে স্বীকার করে না।সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, বিএনপির নেতা শামসুজ্জামান দুদু প্রমুখ।