স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি। নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দিবসটি পালন করছে। স্বাধীনতার জন্য জীবন উত্সর্গ করা বীর সন্তানদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি। আজ সকাল ছয়টা এক মিনিটে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ছয়টা দুই মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।দেশবাসী গভীর আগ্রহ নিয়ে প্রতীক্ষা করেছে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুততর হয়েছে, তা দেখার জন্য। জাতি দেখতে চায়, দ্রুত বিচারকাজ পরিচালনার মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের সাজা দেওয়া হয়েছে। এ দাবি নিয়েই আজ দেশবাসী উদযাপন করছে স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং রেডিওতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।