স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পোস্টাল বিভাগ দেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে পাঁচটি স্মারক ডাকটিকিট চালু করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গণভবন কার্যালয়ে আজ শনিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।এসব টিকিটের একটি ২০ টাকার এবং অপর চারটির প্রত্যেকটি ১০ টাকা মূল্যমানের। ২০ টাকা মূল্যমানের ডাকটিকিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং অপর চারটিতে দেশের মুক্তিযুদ্ধের চার স্মৃতি ভাস্কর্য রয়েছে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীলকান্তি বোস, ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বের রহমান ও অতিরিক্ত মহাপরিচালক এবিএম হুমায়ন উপস্থিত ছিলেন।জেনারেল পোস্ট অফিস (জিপিও) ও দেশের সব প্রধান পোস্ট অফিসে এসব ডাকটিকিট পাওয়া যাবে। —বাসস