স্বাধীনতায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বাধীনতায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এত দিন পরে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার শুরু হয়েছে। এই বিচারকাজ দ্রুত শেষ করা হবে। আজ রোববার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রচারিত ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধী কিছু শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর ছিল। শেখ হাসিনা বলেন, আজ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে অনেকেই মাঠে নামার চেষ্টা করে যাচ্ছে। রাজাকারদের বাঁচাতে চেষ্টা করছে অনেকে। এ দেশের স্বাধীনতায় অবিশ্বাসীরাই ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে।