স্বাধীনবাংলা বেতারের শিল্পীদের জন্য চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সম্মানিত করতে ভিন্ন মাত্রার এক উদ্যোগ নিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। শিল্পীদের জন্য আড্ডার ব্যবস্থা করবে চ্যানেল আই, কয়েক মাস আগে দেওয়া এমন ঘোষণার পরেপ্রেক্ষিতে আজ চ্যানেল আই ক্যাফেটেরিয়ায় দৃষ্টিনন্দন দুটি টেবিল বরাদ্দ দেওয়া হয়েছে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জন্য।এ উপলক্ষে আজ দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সিটিসেল তারকা কথন অনুষ্ঠানের সেটে আয়োজিত এই লাইভ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কর্মীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম আটজন শিল্পী সুজেয় শ্যাম, তিমির নন্দী, কল্যাণী ঘোষ, ফকির আলমগীর, নমিতা ঘোষ, রূপা ফরহাদ, মালা খুররম ও মনোরঞ্জন ঘোষাল।অনুষ্ঠানে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জন্য বরাদ্দ করা টেবিল দুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপস্থাপক মৌসুমী বড়ুয়া।চ্যানেল আইয়ের ভিন্ন মাত্রার এই উদ্যোগ প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, ‘চ্যানেল আই এ পর্যন্ত আমাদের ডেকে ডেকে যে সম্মান দিয়েছে, সেটা ভুলবার নয়।’সুজেয় শ্যাম আরও বলেন, ‘গত কয়েক বছরে চ্যানেল আই আমাদের স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের যে সম্মান দিয়েছে, সেটা গত ৪১ বছরে কেউ আমাদের দেয়নি।’উপস্থিত অন্যান্য শিল্পীও চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সম্মিলিত কণ্ঠে তাঁরা গেয়ে শোনান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ গান দুটি।