স্বাভাবিক জীবনে ফিরছে নেপালের মাওবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগ্রামী জীবন ছেড়ে সাধারণ জীবনে ফিরে আসার পদক্ষেপ নিতে শুরু করেছে নেপালের মাওবাদী যোদ্ধারা। গত শুক্রবার পর দেশটির সরকারের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ এর অংশ হিসেবে মাওবাদীরা অর্থের চেক গ্রহণ করে।আজ রোববার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মাওবাদীদের চিতওয়ান ক্যাম্পের কমান্ডার ধন বাহাদুর মাসকি বলেছেন, ‘আমাদের বন্ধুরা চেক দিয়েছেন। ১১ ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাঁরা তাঁদের অবস্থান ছেড়ে চলে যাবেন।’স্বেচ্ছায় অবসরে যাওয়ার পক্ষে মাওবাদী যোদ্ধারা। আর এ কারণেই সাধারন জীবনে ফিরতে মাওবাদী যোদ্ধাদের পদবী অনুযায়ী তাঁদেরকে তিন লাখ ৭৫ হাজার থেকে পাঁচ লাখ ৬২ হাজার ৫০০ পর্যন্ত নেপালি রুপি দেওয়া হচ্ছে। ২০১১ সালের নভেম্বরে মাওবাদীদের সঙ্গে দেশটির প্রধান রাজনৈতিক দলের আলোচনার চুক্তি অনুযায়ী এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।