স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাসহ সাত দফা দাবিতে আজ রোববার শাহবাগে মানবন্ধন করেছে ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা। স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার সাত দফা দাবিতে তিন মাস ধরে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকালের মানবন্ধন থেকে আগামী ৩ ডিসেম্বর শহীদ মিনারে অবস্থান ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।মানবন্ধনে দেশের সড়কব্যবস্থায় অস্থিতিশীল পরিস্থিতির জন্য যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অপসারণ জানানো হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যকর্মী রোকেয়া প্রাচী, নাট্যকার-অভিনেতা মামুনুর রশীদ, নারীনেত্রী ফরিদা আক্তার ও সিপিবির নেতারা।সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের শিক্ষার্থী নাদিয়া সুলতানার সহপাঠীরা মানবন্ধন কর্মসূচির শুরুতেই অংশ নেন। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশন।মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীর ও মিরসরাইয়ে ৪০ জন শিশু নিহত হলেও দায়ী চালকদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ওই বাসচালক জামির হোসেনের জামিনের ব্যাপারে ২১ জেলায় ধর্মঘট করা হয়। বিচারের অপেক্ষা না করে ধর্মঘটের মাধ্যমে জামিন নেওয়া কিসের আলামত—সেই প্রশ্ন করেন বক্তারা।বক্তারা বলেন, ‘সরকারের আড়াই বছরে যোগাযোগমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি হেসে হেসে কথা বললেও জনগণ না হাসুক—এই দায়িত্বই তিনি পালন করছেন। অন্যদিকে সড়ক পরিবহন খাত নৌ মন্ত্রণালয়ের অধীনে না হওয়ার পরও নৌমন্ত্রী হস্তক্ষেপ করছেন। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে চলতে থাকা তদন্তকাজে তিনি সহযোগিতা না করে চালকদের পক্ষে কথা বলছেন।