স্বামী অক্ষরানন্দের মরদেহের দাহ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দের মরদেহ রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দিরের শ্মশানে দাহ করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে স্বামী অক্ষরানন্দের প্রতি হাজার হাজার ভক্ত ও অনুরাগী তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করার পর তাঁর মরদেহ দাহ করা হয়।জানা গেছে, দাহ করার আগে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সোমবার বেলা তিনটা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত মরদেহ ঢাকা রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে রাখা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সংগঠনের নেতারা স্বামী অক্ষরানন্দের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ মহীউদ্দীন খান আলমগীর, মিজানুর রহমান খান, বাহাউদ্দিন নাছিম, আহমেদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এবং দেশের অন্যান্য মিশন প্রধানেরা স্বামী অক্ষরানন্দের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।৩০ এপ্রিল রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে বিশেষ পূজা ও স্মরণসভা অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।উল্লেখ্য, গতকাল সোমবার ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ নগরের একটি হাসপাতালে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বাসস।