স্বামী অমেয়ানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ
ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নতুন অধ্যক্ষ হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন স্বামী অমেয়ানন্দ মহারাজ। তিনি সদ্যপ্রয়াত অধ্যক্ষ স্বামী অরানন্দ মহারাজের স্থলাভিষিক্ত হলেন।স্বামী অমেয়ানন্দ মহারাজ ১৯৫৫ সালে রামকৃষ্ণ সংঘের পাটনা কেন্দ্রে যোগদান করেন। তিনি রামকৃষ্ণ সংঘের সপ্তম সংঘ-গুরু স্বামী শঙ্করানন্দজী মহারাজের মন্ত্রশিষ্য। ১৯৬৭ সালে দশম সংঘ-গুরু স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজের কাছ থেকে তিনি সন্ন্যাস লাভ করেন।স্বামী অমেয়ানন্দ মহারাজ ৩৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় মা সারদাদেবীর জন্মস্থান জয়রামবাটীর রামকৃষ্ণ মিশনের ‘মাতৃমন্দির ও রামকৃষ্ণ মিশন সারদা সেবাশ্রম’ কেন্দ্রের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।এর আগে অমেয়ানন্দ রামকৃষ্ণ মিশনের পাটনা, দেওঘর ও বৃন্দাবন কেন্দ্রেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় স্বামী অমেয়ানন্দ মহারাজ বাংলাদেশে শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বাসস।