স্বামী-স্ত্রীর চরিত্রে কলিন ফার্থ ও নিকোল কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হবেন অস্কারজয়ী হলিউড তারকা নিকোল কিডম্যান, তাঁর স্বামী হবেন কলিন ফার্থ। দুজনকে এ জুটি হিসেবে দেখা যাবে দ্য রেলওয়ে ম্যান ছবিতে। দ্য ভ্যারাইটিতে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এমন এক ব্যক্তির জীবন নিয়ে ছবিটির কাহিনি, যে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ছবিটি পরিচালনা করবেন জোনাথন টেপলিৎজি। এপ্রিলে শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি মূলত এরিখ লোমাক্সের আত্মজীবনী অবলম্বনে তৈরি হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে বন্দী থাকা অবস্থায় তাঁর নারকীয় অভিজ্ঞতা বর্ণনা করেছেন এতে। পিটিআই।