স্বামীকে খুন করে রান্না! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে স্বামীকে খুন করার পর রান্না করেছেন তাঁর স্ত্রী। তবে পুলিশ ধারণা করছে, মেয়েকে ধর্ষণ করতে চাওয়ায় মা জয়নাব আহমেদ ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। প্রথমে তিনি তাঁর স্বামীকে অচেতন করেন এবং কেটে টুকরো টুকরো করেন। এমনকি তিনি স্বামীর মরদেহের কয়েকটি টুকরো পানিতে সিদ্ধও করেন।

কিন্তু এতেই ফেঁসে যান ওই নারী। কেননা, ওই রান্না থেকে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এক প্রতিবেশী পুলিশকে খবর দেয়।পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, এ ঘটনায় জয়নাবকে সাহায্য করার অভিযোগে তাঁর ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।তবে সিএনএনের খবরে বলা হয়, ৩২ বছর বয়সী জয়নাব তাঁর স্বামী আহমেদ আব্বাসকে হত্যা করে আলামত নষ্ট করার জন্যই রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন।বেসরকারি টেলিভিশন এআরওয়াই এ হত্যাকাণ্ড নিয়ে গতকাল বৃহস্পতিবার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। টেলিভিশনকে জয়নাব বলেন, ‘স্বামীকে হত্যার জন্য আমি মোটেও অনুতপ্ত নই। আমার মেয়েকে নোংরাভাবে স্পর্শ করার আগেই আমি তাঁকে শেষ করে দিয়েছি।’