স্বামীর হাতে স্ত্রী খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মেঘেরকান্দা গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া নারীর নাম মিনা আক্তার (৪০) ও অভিযুক্ত ব্যক্তির নাম আবু লেইছ (৫০)।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল। এর একপর্যায়ে আবু লেইছ লোহার রড দিয়ে স্ত্রী মিনার বুকে আঘাত করেন। এ সময় মিনা আক্তারের চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। গুরুতর অবস্থায় আটপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, ‘ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’