স্বার্থ জলাঞ্জলি দিয়ে টিপাইমুখে বাঁধ হবে না: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, দ্বিপক্ষীয় আলোচনা করেই টিপাইমুখে বাঁধ দেওয়া হবে। আমাদের দেশের কোনো স্বার্থ জলাঞ্জলি দিয়ে টিপাইমুখে বাঁধ দেওয়া হবে না। আজ শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজার মিজানুর রহমান উচ্চবিদ্যালয়ের পাশে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।জনসভায় দীপু মনি বলেন, বিএনপি-জামায়াতের চার দলের জোট সরকার ক্ষমতায় থাকার সময় টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেও এর কোনো প্রতিবাদ করেনি। এখন আমাদের সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে নানামুখী উন্নয়ন দেখে তারা টিপাইমুখ বাঁধ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’আলোচনা সভায় মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারী, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরীসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতারা।