স্বাস্থ্য অধিদপ্তরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তরে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাত্ আগুন লাগে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোহাম্মদ সেফায়েত উল্লাহ প্রথম আলো ডটকমকে জানান, আগুনে তাঁর কক্ষের সব কাগজ ও টেবিল, চেয়ার পুড়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী পৌঁছায় পুরো ভবনে আগুন ছড়াতে পারেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে।