স্বাস্থ্য কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজীবন বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে মুক্তিযোদ্ধাদের মধ্যে ‘স্বাস্থ্য কার্ড’ বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকেরা। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২২০ জন মুক্তিযোদ্ধাকে ওই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুল আলম বলেন, গত ৪০ বছরেও মুক্তিযোদ্ধাদের জন্য সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয়নি, আজ নবীনগরের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা তা করে দেখিয়েছেন। এটি সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেক মিয়া সভাপতির বক্তব্যে বলেন, উপজেলার সব মুক্তিযোদ্ধাকে এ কার্ড দেওয়া হবে। এ কার্ড দেখিয়ে একজন মুক্তিযোদ্ধা উপজেলার সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি