স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আজ সকাল ১০টা আট মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৬ ডিসেম্বর লন্ডন যান এবং পরদিন ১৭ ডিসেম্বর বুপা ক্রমওয়েল হাসপাতালে ভর্তি হন। যুক্তরাজ্যে নয় দিনের সফরকালে রাষ্ট্রপতির সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিত্সকেরা ছিলেন। বাসস।