স্বাস্থ্য সহকারী থেকে চক্ষু বিশেষজ্ঞ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) তিনি। অথচ নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দিয়ে মানুষকে ব্যবস্থাপত্র দিতেন তিনি। আজ বৃহস্পতিবার ভুয়া চিকিত্সার দায়ে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার থেকে বিশেষজ্ঞ চিকিত্সক পরিচয় দানকারী বিপ্লব চন্দ্র ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতারণা করার দায়ে তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিপ্লব চন্দ্র ঘোষ পৌরসভার শিমলাবাজারে মামণি মেডিকেল হলে চক্ষু চিকিত্সক বলে নিজেকে পরিচয় দিয়েছেন। আজ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ কামরুল হাসানের কার্যালয়ে আদালত বসান। পরে আদালত চিকিত্সার নামে প্রতারণার অপরাধে বিপ্লব চন্দ্র ঘোষকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।বিপ্লব চন্দ্র ঘোষ নিজেকে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সহকারী বলে দাবি করেন। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহাম্মদ কামরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রতারণা করে ভুয়া চিকিত্সার অপরাধে বিপ্লব চন্দ্র ঘোষকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।