স্বাস্থ্য সহকারী পরীক্ষার ফল প্রকাশ
অবশেষে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার ফলাফল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন জানান, গত রোববার রাত থেকেই স্বাস্থ্য সহকারী পদের ফলাফল জেলায় জেলায় পাঠানো হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ সংস্থাপন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর জানানো হবে বলে তিনি জানান। স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার ফল ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে জানা যাবে।উল্লেখ্য, ১ জানুয়ারি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয় হাজার ৩৯১টি শূন্য পদের জন্য চার লাখ ৯২ হাজার ৯১৮ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ৫ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। ফলে পরীক্ষার্থীরা চরম উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।