স্বাস্থ্যনীতির সংকলনের খসড়া প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যনীতির সংকলিত খসড়া প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এটি প্রকাশ করেন। এই স্বাস্থ্যনীতির সংকলনে চিকিত্সাসেবার মানোন্নয়ন এবং গ্রামমুখী করার প্রস্তাব করা হয়েছে। এতে আরও বলা হয়, যে চিকিত্সকরা প্রাইভেট প্র্যাকটিস করবেন না তাঁদের একটি প্রণোদনা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটি খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতি আকারে সংসদে উপস্থাপন করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই নীতিতে প্রায় ৩২ হাজার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁদের মতামত দিয়েছেন। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, দায়িত্বপ্রাপ্ত সচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এদিকে আজ বেলা দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় হাইতিতে ৩০ সদস্যের সামরিক-বেসামরিক চিকিত্সকের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে ২০ জন সামরিক ও ১০ জন বেসামরিক চিকিত্সক থাকবেন। এই চিকিত্সক দলের এ সপ্তাহের মধ্যে হাইতির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।