স্বাস্থ্যপরীক্ষা শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুই দিনের স্বাস্থ্যপরীক্ষার পর আজ মঙ্গলবার বঙ্গভবনে ফিরেছেন। তিনি বেলা একটার দিকে বঙ্গভবনে পৌঁছেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও পদস্থ কর্মকর্তারা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।সিএমএইচ ত্যাগ করার আগে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সকেরা জানান, রাষ্ট্রপতির স্বাস্থ্যপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তাঁর স্বাস্থ্যের অবস্থা ভালো। গত ৩১ জুলাই রাষ্ট্রপতি স্বাস্থ্যপরীক্ষার জন্য সিএমএইচে ভর্তি হন। বাসস।