স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আবদুল মালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। আজ রোববার মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক তাঁর খাসকামরায় মালেকের জবানবন্দি গ্রহণ করছেন।আদালত সূত্র জানায়, তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে আজ আবদুল মালেককে হাজির করা হলে আবদুল মালেক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করেন।আদালত আসামি জবানবন্দি দেবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসামিকে সময় দেন। পরে আদালত বিকেল থেকে তাঁর জবানবন্দি গ্রহণ শুরু করেন।গত ৫ অক্টোবর ভোরে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।