স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন শিক্ষক পরিমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর আজ সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া পরিমল জয়ধরকে ৭ জুলাই বাডডা থানা পুলিশ আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয়। এই রিমান্ডের সময় কাল শেষ হওয়ার কথা ছিল। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে চাইলে আজ চার দনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।