স্বীকারোক্তিমূলক জবানবন্দি রুবেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে জোড়া খুনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মূল অভিযুক্ত রুবেল।ওই খুনের ঘটনায় বুধবার রাতে গ্রেপ্তার শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহিউদ্দীন রাব্বি ও মিথুন চন্দ্রকে দ্বিতীয় দফায় গতকাল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, বুধবার রাতে ক-৫৫ নর্দ্দা এলাকা থেকে রুবেলের ফুফাতো ভাই শরীফকে (২৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিনি এর আগে র্যাবের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। রুবেলের সঙ্গে শরীফের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।গতকাল ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত রুবেল। মহানগর হাকিম জুলফিকার হায়াত রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।ঢাকা মহানগর হাকিমের কাছে গোয়েন্দা পুলিশ শরীফকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাব্বি ও মিথুনের দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৪ মার্চ রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে বাসায় ঢুকে ব্যবসায়ী দম্পতিকে গুলি করে খুন করেন রুবেল। এ সময় মিথুন তাঁর সঙ্গে ছিলেন। গত সোমবার রাতে রুবেল, মিথুন ও রুবেলের দুলাভাই মহিউদ্দীন রাব্বিকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এর আগে র‌্যাব গ্রেপ্তার করে মামলার অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেন দীপুকে। পরে গোয়েন্দা পুলিশ নাজমুল হোসেন বাবু ও বুধবার রাতে মো. শরীফকে গ্রেপ্তার করে।