স্বীকৃতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, বাংলাদেশ দক্ষিণ সুদানের সরকার ও জনগণের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামী প্রত্যাশা করে। দেশটির গণতন্ত্র সুসংহত করা, টেকসই উন্নয়ন ও সমতাভিত্তিক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছে। ১৪ জুলাই দক্ষিণ সুদানকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাবেও বাংলাদেশ ছিল অন্যতম সমর্থনকারী। গত জানুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সুদান বিভক্ত হয়ে ৯ জুলাই দক্ষিণ সুদান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে। কূটনৈতিক প্রতিবেদক