স্বেচ্ছা নির্বাসন!
কদিন আগেও যিনি শুটিং করতেন, বাইরে যেতেন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটাতেন; তিনি এখন ঘরের বাইরে পা রাখেন না। নির্জনতাকে সঙ্গী করে নিয়েছেন। মুঠোফোন বন্ধ রাখছেন। বাসায় আসা অতিথিদের সঙ্গে দেখা করেন না। পূর্ণিমা কেন এমন সিদ্ধান্ত নিলেন? পূর্ণিমার সঙ্গে যোগাযোগের জন্য নানাভাবে চেষ্টা করা হয়। সর্বশেষ তাঁর মায়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলেন পূর্ণিমা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কেন ছবি হাতে নিচ্ছেন না? পূর্ণিমা বললেন, এমনিতেই। কোনো কারণ নেই।আপনি নাকি কোথাও যান না?ভালো লাগে না, তাই যাই না। কেউ এলেও নাকি দেখা করেন না?হ্যাঁ। দেখা করি না। কথা বলতে ইচ্ছা করে না।কেন?(পূর্ণিমা থেমে কিছু ভাবলেন) আসলে একা থাকতে পছন্দ করি। এই পরিবেশটা আমার কাছে ভালো লাগছে। নিজের ঘরের কাজ করি, টিভি দেখি, সিনেমা দেখি, গান শুনি। আর কী লাগে একজন মানুষের জীবনে?এরপর মুঠোফোনের সংযোগ কেটে যায়।